মৌলভীবাজার প্রতিনিধি: সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে পৌরসভার উদ্যোগে পৌর এলাকার স্টেশন রোড, সোনার বাংলা রোডের মার্কেট ও দোকানের আশপাশে, বিভিন্ন কলোনিতে এবং বিভিন্ন ড্রেনে ফগার মেশিন দিয়ে মশা মারার ঔষধ ছিটানোর মাধ্যমে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন, শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসলাম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বে থাকা কর্মকর্তা উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, সমাজসেবা অফিসার শোয়েব হোসেন চৌধুরী, যুব উন্নয়ন অফিসার অসীম কুমার করসহ পৌরসভার ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, নাগরিকের সেবা দেওয়া পৌর কর্তৃপক্ষের দায়িত্ব। আমরা আমাদের দায়িত্ববোধ থেকে পৌর বাসীর কল্যাণে কাজ করে থাকি। তিনি বলেন, প্রতিবছর ডেঙ্গুর প্রকোপ থেকে পৌরবাসীকে মুক্ত রাখতে আমরা আগে থেকেই মশক নিধন কার্যক্রম পরিচালনা করি। এবারও এ কার্যক্রম শুরু করেছি পর্যায়ক্রমে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে মশার ওষুধ ছিটানো হবে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, পৌর এলাকায় মশার ওষুধ ছিঁটানো শুরু হয়েছে। এখন যেহেতু সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে তাই আমরা মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছি। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে। পৌর প্রশাসক ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষায় বাড়ির-উঠান, আঙ্গিনা ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর প্রতি আহবান জানান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।