
মোস্তফা কামাল, কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ- কেশবপুরের ২নং সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদে সরকারী সাহায্য হিসেবে প্রাপ্ত (জি আর) চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে। রবিবার (০১ আগস্ট) ইউনিয়নে করোনায় ক্ষতিগ্রস্থ মোটরসাইকেল চালক ও ইজিবাইক চালক দুইশত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের এই কার্যক্রম শুরু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মাদ রিজিবুল ইসলাম, উপ সহকারী কৃষি কর্মকর্তা নূর ইসলাম,গিয়াসউদ্দীন,প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুস সবুর, সচিব অপূর্ব কুমার পাল প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।