
মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ অজ্ঞাতনামা (৪৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
বুধবার (৩ নভেম্বর) রাত ১০টায় সান্তাহার রেলওয়ে থানাধীন জয়পুরহাট ও পাঁচবিবি রেলস্টেশনের মাঝমাঝি স্থান থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
সান্তাহার রেলওয়ে থানা অফিসার ইনচার্জ ওসি সাকিউল আযম বলেন, বুধবার সন্ধ্যার সময় একটি ট্রেনে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ওই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। লাশের পরনে আকাশি রংয়ের শার্ট ও লুঙ্গি ছিল।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।