ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৫২) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে সয়দাবাদের মুলিবাড়ি রেলক্রসিং এলাকা থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ মৃধা জানান, সকালে দিনাজপুর থেকে একতা এক্সপ্রেস ট্রেন ঢাকায় যাচ্ছিলো। ট্রেনটি সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় পৌঁছলে অজ্ঞাত এই নারী ট্রেনে কাটা পড়ে নিহত হয়।
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
কলমকথা/সাথী
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।