
ডা. আজাদ খান, ষ্টাফ রিপোর্টার, জামালপুর: অদ্য সোমবার (০৬ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকার সময় ময়মনসিংহের কাচারী ঘাট এলাকায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরী করার দাবীতে গণসাক্ষরতা অভিযান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুল আমিন, সাধারণ সম্পাদক “ময়মনসিংহ নাগরিক আন্দোলন” ময়মনসিংহ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসুফ খান পাঠান, চেয়ারম্যান জেলা পরিষদ, ময়মনসিংহ।
এছাড়া উক্ত গণস্বাক্ষর অভিযান অনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন, তারা হলেন-
কাজী আজাদ জাহান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক ময়মনসিংহ আওয়ামী লীগ, ময়মনসিংহ, আব্দুল কাদের চৌধুরী, সভাপতি “নিরাপদ সড়ক চাই আন্দোলন” ময়মনসিংহ, মোহব্বত আলী, “প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা” ময়মনসিংহ সিটি কর্পোরেশন, মোঃ এনামুল হক, প্রধান নিবার্হী “সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) জামালপুর”, বেলা নেটওয়ার্ক সদস্য খন্দকার ফারুক আহমেদ, নির্বাহী পরিচালক “তৃণমূল উন্নয়ন সংস্থা ময়মনসিংহ ।
উক্ত অনুষ্ঠানে বেলার পক্ষ থেকে নিবন্ধ উপস্থাপন করেন গৌতম চন্দ্র চন্দ বিভাগীয় সমন্বয়কারী ঢাকা ও ময়মনসিংহ বিভাগ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।