ছবি কলম কথা
ছবি কলম কথা

গাজীপুরের কালীগঞ্জে ইজিবাইকের ধাক্কায় মাসুম মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত মাসুম গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার নশেরা গ্রামের ফটিক মিয়ার ছেলে।
গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে গাজীপুর-ইটাখোলা বাইপাস সড়কের কালীগঞ্জ-চরসিন্দুর ব্রিজের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘাটে।
এ তথ্য নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগে। এতে মোটরসাই.থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। পরে পরিবারের আবেদনে বিনা ময়না তদন্তের হস্তান্তর করা হয়।
কলমকথা/বি সুলতানা
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।