জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কল পেয়ে বরগুনাগামী একটি বাস থেকে এক কিশোরীকে উদ্ধার করেছে ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ। ওই কিশোরী নারায়ণঞ্জ থেকে অপহৃত হয়েছিল।
এ ঘটনায় বাসে থাকা মাজেদা আক্তার (৪০) নামে এক নারীকে অপহরণকারী সন্দেহে আটক করেছে পুলিশ। আটক মাজেদা আক্তার বরগুনা সদর উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার। তিনি বলেন, বুধবার (২৭ অক্টোবর) সকালে এক নারী ৯৯৯-এ কল দিয়ে জানান তার ১৫ বছর বয়সী ভাগ্নি মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে বাসা থেকে রাগ করে বেরিয়ে গেছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।