জাতীয় বীমা দিবস পালিত
জাতীয় বীমা দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে জাতীয় বীমা দিবসের র্যালি আয়োজন করা হয়েছে।
উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর রাজশাহী বিভাগীয় ইনচার্জ আব্দুল ওহাব দুলাল, চাঁপাই নবাবগঞ্জ জেলা সার্ভিস সেন্টারের অফিস ইনচার্জ তানজিলা খাতুন ও চাঁপাইনবাবগঞ্জ জেলা অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মী ও কর্মকর্তাবৃন্দ।
এসময় তারা চাঁপাই নবাবগঞ্জ শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে চাঁপাইনবাবগঞ্জ শাখার আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স সামনে এসে র্যালিটি শেষ করে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।