
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আফিলা আক্তার (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর বাড়ি উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামে। তিনি ওই গ্রামের সুন্দর আলীর মেয়ে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গারির ব্যবসা করত নিহতের স্বামী জজ মিয়া। বিয়ের পর থেকেই তাদের অভাব-অনটন নিত্যদিনের। ঘটনার দিন রাত ৭টার দিকে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী জজ মিয়া আফিলা আক্তারকে মারধর করে। অত্যাচার সইতে না পেরে অভিমান করে বিষপান করেন গৃহবধূ আফিলা।
রাত ৯টার দিকে অচেতন অবস্থায় আফিলাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে তার স্বামী। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন। এর পরই হাসপাতাল থেকে পালিয়ে যায় নিহতের স্বামী।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।