কেশবপুরে ৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
কেশবপুরে ৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

কেশবপুরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২১-২২ অর্থ বছরে খরিপ-২/২০২২-২৩ মৌসুমে উফশী আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক ৪৯০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে কৃষকদের মাঝে ওই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সভাপতিত্ব করেন এবং কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মনির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ প্রমূখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।