সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী বিতরন
সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী বিতরন

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: রাজনীতির ডেমরায় অসহায় মানুষদের মাঝে সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। হাঁসির প্রদীপ ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার বিকেলে কোনাপাড়ায় দুইজন দু:স্থ নারীর মাঝে ২টি সেলাই মেশিন ও ২২০ জনের মাঝে খাদ্য সামগ্রী এবং ৩০ জন শিশুদের মাঝে পোষাক বিতরন করা হয়েছে।
অপরদিকে দেইল্লা ইয়ুথ ক্লাবের উদ্যোগে ২ শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও শিশুদের মাঝে পোষাক বিতরণ করা হয়েছে। আব্দুল খালেক ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায়,
ডেমরা ভালান্টিয়ার্স এর তত্বাবধানে এবং বি,এইচ,এস ৯০ ওয়েলফেয়ার সোসাইটির সহযোগীতায় পৃথক এ কর্মসূচী পালন করা হয়। কোনাপাড়ায় খাদ্য বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি এবং দেইল্লা খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বি,এইচ,
এস ৯০ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন। এ কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হারুন-উর রশীদ,
ইঞ্জিনিয়ার ওয়াদুদ, কমরেড ইলয়াস, ডেমরা ভলান্টিয়ার্স এর সাধারন সম্পাদক মনিরুজ্জামান, রফিকুল ইসলামসহ উভয় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।