সংবাদ সম্মেলনের প্রতিবাদে মানববন্ধন
সংবাদ সম্মেলনের প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুরের নবাবগঞ্জে সাংসদ শিবলী সাদিকের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন ও সংবাদ পরিবেশনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা আওয়ামী লীগ ।
গতকাল মঙ্গলবার (২ আগষ্ট) বিকাল ৪টায় উপজেলা আঃ লীগ কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে উপজেলা আওয়ামী লীগ। এতে উপজেলার সকল ইউনিয়নের দলীয় নেতা কর্মীরা অংশ নেয়।
মানববন্ধনে উপজেলা আঃ লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আঃ লীগের সহ-সভাপতি মোঃ সাদেকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম,সাংগঠনিক সম্পাদক মোঃ সায়েম সবুজ,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ আবুল বাশার সবুজ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম মিয়া, সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিনুর রহমান সবুজ,উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ছানোয়ার রহমান,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ শামসুজ্জামান শানু, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, এমপি শিবলী সাদিককের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রকারীরা দল ও জনগনের কাছে তাকে হেয়প্রতিপন্য করতেই নানামুখী ষড়যন্ত্রে মেতে উঠেছেন, তারই অংশ হিসেবে মিথ্যা সংবাদ সম্মেলন করা হয় বলে অভিযোগ করা হয়
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।