শেরপুর জেলা প্রশাসকের সাথে ঝিনাইগাতী প্রেসক্লাবের মতবিনিময় অনুষ্ঠিত
শেরপুর জেলা প্রশাসকের সাথে ঝিনাইগাতী প্রেসক্লাবের মতবিনিময় অনুষ্ঠিত

মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে জেলা প্রশাসক মোমিনুর রশীদ’র সাথে ঝিনাইগাতী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে বৃহস্পতিবার সকাল ১০ টায় ঝিনাইগাতী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি মো. নমশের আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিক এর নেতৃত্বে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসক মোমিনুর রশীদের সাথে ঝিনাইগাতী প্রেসক্লাবের সাংবাদিকদের এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় তারা জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ওই সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ শেরপুর এর ভারপ্রাপ্ত উপ পরিচালক মো. তোফায়েল আহমেদ, ঝিনাইগাতী প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জিয়াউল হক, সম্মানিত সদস্য ও সাবেক সভাপতি এম খলিলুর রহমান,
যুগ্ম সম্পাদক মঞ্জুরুক হক, সাংগঠনিক সম্পাদক আরএম সেলিম শাহী, অর্থ সম্পাদক ইউসুফ আলী সরকার, দপ্তর সম্পাদক লোকমান হোসাইন, সম্মানিত সদস্য সিনিয়র সাংবাদিক প্রভাষক মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আবু হেলাল,
মো. সাইফুল ইসলাম জুয়েল, মো. আরিফুল ইসলাম, জুলহাস উদ্দিন হিরু, শেরপুর রিপুটার্স ইউনিটি’র সাংগঠনিক সম্পাদক কাকন সরকার সহ ঝিনাইগাতী প্রেসক্লাবের কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।