চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা, জানুয়ারী, ২০২৩খ্রি. অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ কাউছার। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম ও থানা অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, মোঃ ইয়াকুব আলী, জাহাঙ্গীর কবির বেপারী, বদরুজ্জামান মৃধা, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, স্থানীয় সমাজ সেবক মোঃ আনোয়ার আলী মোল্যা, শেখ মোঃ মাহফুজুর রহমান মোরাদ, এসএম ফরহাদ, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, আবুল কালাম, চরভদ্রাসন হাট-বাজার বণিক সমবায় সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেন মোল্যা প্রমূখ।
সভায় উপজেলার যানজট নিরসন, মাদক নিয়ন্ত্রন, বাল্য বিয়ে রোধ, চোরের উপদ্রব নিরসন ও পদ্মা নদীতে অবৈধ ড্রেজার চালনার রোধকল্পে বিশদ আলোচনা করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।