জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেনপাইকগাছা উপজেলার মমতাজ বেগম
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেনপাইকগাছা উপজেলার মমতাজ বেগম

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২২ বাছাই প্রতিযোগিতায় খুলনা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার পাইকগাছার উপজেলার নির্বাহী অফিসার মমতাজ বেগম নির্বাচিত হয়েছেন বলে বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিভিন্ন সামাজিক সংগঠন, প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপজেলা নির্বাহী অফিসার কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং জানাচ্ছেন।
সরকারী এ কর্মকর্তার সাফল্য সহ সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন,এটা পাইকগাছাবাসীর গর্ব।
বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারের ক্ষুধা-দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে রূপকল্প ২০৪১ বাস্তবায়নে জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার স্যারের নির্দেশনা মোতাবেক আমি শুধুমাত্র আমার অবস্থান থেকে তৃণমূলের তথা পাইকগাছাবাসীর উন্নয়নে শুধু মাত্র কর্তব্য পালন করছি।সর্বোপরি জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।