নারায়ণগঞ্জ জেলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৩
নারায়ণগঞ্জ জেলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৩

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকা হতে বন্ধুর পরকীয়া প্রেমিকার শাশুড়ীকে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব-৩।
১। র্যাব-৩ এর একটি আভিযানিক দল ১৯ ডিসেম্বর ২০২২ তারিখ ১৮৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা হতে ২০১৬ সালে লক্ষীপুর জেলায় বন্ধুর পরকীয়া প্রেমে বাঁধা দেয়ায় প্রেমিকার শাশুরীকে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ১। মোঃ নাজিম উদ্দিন (৪৯), পিতা-শাহজাহান খাঁ, সাং-কালীবৃত্তি নতুন বাড়ী, থানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষীপুরকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
২। অধিনায়ক জানান, ধৃত আসামী গোপালগঞ্জ সদর থানার ২০১৬ সালের একটি হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী। বিজ্ঞ আদালত কর্তৃক গত ২৬/১১/২০২২ তারিখ উক্ত মামলায় রায় ঘোষনা করে। মূলত তার বিরুদ্ধে মামলা হওয়ার পর ০৫ মাস জেল খেটে জামিনে বের হয়ে ২০১৭ সাল থেকেই সে দেশের বিভিন্ন জেলায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।
৩। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।