অনুকূলচন্দ্র সৎসঙ্গ রাজশাহী’র সভাপতি রণজিৎ, সম্পাদক মুকুল
অনুকূলচন্দ্র সৎসঙ্গ রাজশাহী’র সভাপতি রণজিৎ, সম্পাদক মুকুল

রাজশাহী ব্যুরোঃ শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, রাজশাহী জেলা শাখার নির্বাচনে সভাপতি রণজিৎ কুমার কবিরাজ এবং সাধারণ সম্পাদক মুকুল কুমার বর্দ্ধন নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২১ অক্টোবর) স্থানীয় সনাতন ধর্মসভা মন্দিরে আয়োজিত এক বিশেষ সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সৎসঙ্গী শ্রী সুভয় পদ ঘোষ।সন্ধ্যায় বিনতী প্রার্থণা শেষে শ্রীশ্রী ঠাকুরের আদর্শ প্রচার ও প্রসারের লক্ষ্যে এ সভা থেকে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ,রাজশাহী জেলা শাখার একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নির্বাহী কমিটির সভাপতি পদে রণজিৎ কুমার কবিরাজ, সধারণ সম্পাদক পদে মুকুল কুমার বর্দ্ধন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাঞ্চন কুমার সিকদার, সাংগঠনিক সম্পাদক পদে ডালিম কুমার সিকদার, কোষাধ্যক্ষ পদে অজয় কুমার প্রামানিকসহ ৩০ (ত্রিশ) সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।সভায় রাজশাহী জেলার আওতাধীন বিভিন্ন থানা থেকে সৎসঙ্গীরা অংশগ্রহণ করেন।
সৎসঙ্গ কেন্দ্রীয় পরিষদ সদস্য ও রাজশাহী জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুকুল কুমার বর্ধন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।