
“মুজিব বর্ষের শপথ করি, দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরের খানসামায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশনে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সপ্তাহের উদ্বোধন করা হয়।
খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার তালহা বিন জসিম এর সঞ্চালনায় উদ্বোধনি অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিটের সদস্য, উপজেলায় কর্তব্যরত সাংবাদিকবৃন্দ সহ আরও অনেকে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।