
মোঃ জসিম উদ্দিন; খানসামা(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় আনসার-ভিডিপি সদস্যদের সাথে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩জুন) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রায় তিন শতাধিক আনসার-ভিডিপি সদস্যদের সাথে মতবিনিময় সভা শেষে বার্ষিক কর্ম মূল্যায়নে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম এর সভাপতিত্বে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রুবেল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি দিনাজপুরের সহকারী জেলা কমান্ড্যান্ট ইবনুল হক-পিএএম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, ওসি (তদন্ত) মোমিনুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।