টাঙ্গাইল প্রতিনিধিঃ ১৯৭১ সালে বিজয়ের পূর্ব মূহুর্তে পাক-হানাদার বাহিনীরা নিজেদের পরাজয় বুঝতে পেরেই এদেশের বুদ্ধিজীবীদের নির্বিচারে নির্মমভাবে হত্যা করে সেই সকল শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা

মঙ্গলবার(১৪ ডিসেম্বর) আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল- দিবসের প্রথম প্রহরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানের শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পণ, সন্ধায় মোমবাতি প্রজ্বলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখনের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস কর্মসূচিতে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সরকার, প্রচার সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান সোয়েব, কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিয়ার কামাল আহমেদ, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা দিপু, শিশির দাসসহ জেলা-উপজেলা-শহর স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা