ছবি কলম কথা
ছবি কলম কথা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে সাজমীল আক্তার (১৩) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। সাজমীল নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি এলাকার মো. লিটন খানের মেয়ে ও তিমিরকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
এলাকাবাসী জানান, সাজমীলের বাবা-মা ঢাকায় থাকেন। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা আমরা বলতে পারব না। আমরা এসে দেখছি ওড়না দিয়ে আড়ার সঙ্গে ঝুলছে সে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, খবর শুনে থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। আজ সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।