
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং মল্লিকপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আকবর হোসেন লিপন এর চশমা মার্কায় ভোট না দেওয়ায় মঙ্গলহাটা গ্রামের একই পরিবারের ৮০ বছরের বৃদ্ধ সহ তিনজনকে মারপিটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে,
আহত রিজ্জাক সিকদারের সাথে কথা হলে তিনি বলেন আমি ২৭/ ডিসেম্বর সোমবার সকাল আনুমানিক ১০টার সময় আমার বাড়ির পাশে বছিরের দোকানে চা খেতে গিয়ে ছিলাম, সেখান থেকে বাড়িতে আসার সময় মঙ্গলহাটা উত্তরপাড়া গ্রামের মৃত তবিবর সিকদারের বাড়ির সামনে আসলে পূর্ব থেকে উৎপেতে থাকা মঙ্গলহাটা গ্রামের মৃত নুর মিয়া শেখের ছেলে লিপন আমাকে ধর বলে দাবড় দেয়,তখন আমি কে কোথায় আছো বাঁচাও বাঁচাও চিৎকার করলে লিপন আমাকে রাম দ্যা নিয়ে বাম পায়ে কোপ দেয় আমি পড়ে গেলে আমাকে শরিলের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি মারধর করে চলে যায়।
এরপরে আহত রিজ্জাক সিকদার কে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
আহত রিজ্জাক শিকদারের স্ত্রী ঝরনা বেগম ৬৫ বলেন আমি আমার পাশের বাড়ি ভাসুর দের বাড়িতে যাওয়ার সময় ওই পথে পূর্ব থেকে উৎপেতে থাকা লিপন শেখ ৫০, ও তার ভাই শিপন শেখ ৪০ সহ আরো আনুমানিক ৫০ জনের মতো লোক লিপনের নির্দেশে আমাকে ধাওয়া করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে দে আমাকে ভোট না দেয়ার সাধ মিটিয়ে দে।
এসময় ঝরনা বেগমের বাম হাতে রাম দ্যা”দিয়ে কুপিয়ে এলোপাতাড়ি পিটিয়ে চলে যায়, স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এরপর ওই পরিবারের ছেলে রকিবুল সিকদার তার বাবা,মা কে মারার ঘটনা শুনে মাঠ থেকে বাড়িতে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পথে তাকে লিপন,শিপন,ও আলমগীর শেখ এর ছেলে নতুন চাকরি বিজিবিতে এপারমেন্ট ধারী সাজ্জাদ শেখ সহ তাদের লোকজন তাকে ও মাথায় সহ শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন।
এই মারামারি ঠেকাতে গিয়ে একই গ্রামের কামরুল শিকদার,ও শরিফ শিকদার এর স্ত্রী সাথী বেগম এলোপাতাড়ি মারধরের শিকার হয়েছে বলে জানা গেছে।
এখন রিজ্জাক সিকদার ও তার স্ত্রী ঝরনা বেগম লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। ও তার ছেলে রকিবুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন।
এ ঘটনা নিয়ে সরজমিনে গিয়ে আকবর হোসেন লিপনের সাথে কথা বলার জন্য তার বাড়িতে গিয়ে উক্ত বিষয়টি জানার চেষ্টা করলে তিনি সাংবাদিকদের কোনো বক্তব্য দিবেন না বলে সাফ জানিয়ে দেন।
এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আবু হেনা মিলন জানান,অভিযোগ পেয়েছি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।