ছবি কলম কথা
ছবি কলম কথা

নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে ৮০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করে কোস্টগার্ড গোয়েন্দা ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
বুধবার (২ মার্চ) সকালে গ্রেপ্তারকৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর ক্লাস্টারের মো. শামসুর ছেলে ইয়াকুব ও ২৫ নম্বর ক্লাস্টারের হামিদ হোসেনের ছেলে তাহের।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভাসানচরের গাজী চেয়ারম্যানের দোকান সংলগ্ন সবজি বাগান থেকে ৮০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।