
নিরেন দাস, জয়পুুরহাট প্রতিনিধিঃ আগামী ২৭ শে জুলাই আসন্ন জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে মোট ৭৭ জন পুরুষ ও মহিলা কামিশনার ও মেয়র পদে নির্বাচনে ইচ্ছুক প্রার্থীগণরা মনোনয়ন জমা দিয়েছেন।
এরমধ্যে মেয়র পদে ৮ জন,পুরুষ কমিশনার ৫২ জন ও মহিলা কমিশনার পদে ১৭ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
পাঁচবিবি উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম জানান, আসন্ন পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৮ জুন
, প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হবে ৩০ জুন, প্রার্থীতা প্রত্যাহার করা যাবে আগামী ৭ জুলাই এবং প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ৮ জুলাই।
তিনি আরও জানান এবার পাঁচবিবি পৌরসভায় নতুন ভোটারসহ মোট নারী-পুরুষ ভোটার সংখ্যা ২১,০৯১ জন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।