প্রসেনজিৎ বিশ্বাস, ফরিদপুর, প্রতিনিধি: ফরিদপুর জেলার বিভিন্ন থানা ইউনিয়ন পর্যায়ে থেকে উঠে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে মানববন্ধনে অংশগ্রহণ করেন পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

বাংলাদেশে ক্রমাগত ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলা, লুটপাট, মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর, অগ্নিকাণ্ডের ঘটনায় জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ( শ্রী শ্রী রাধাগোবিন্দ আশ্রম, শোভারামপুর, ফরিদপুর) এর পক্ষ থেকে স্মারক লিপি প্রদান করেন ফরিদপুর ইসকন মন্দিরের প্রধান সত্য চৈতন্য দাস প্রভু,

সেই সাথে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী অরুণ মন্ডল , বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সুমন বিশ্বাস এবং নকুলানন্দ দাস প্রভু ও আরো বিভিন্ন ধর্মীয় সংগঠন ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।