মোঃ আলমগীর হোসেন, খাগড়াছড়ি: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিবর্ষ উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ফুটবল -২০২১ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ডিসেম্বর) বিকেলে মাটিরাঙ্গা পৌর সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম শান্ত’র আয়োজনে ও রবিউল ইসলাম এর সহযোগিতায় মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জয়বাংলা একাদশ বনাম চক্রপাড়া একাদশের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামসুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃ কর্নেল এ এস এম মঞ্জুরুল করিব,পিএসসি ও সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেজর ইউছুফ মোহাম্মদ আব্দুল্লাহ, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য বাবু হিরনজয় ত্রিপুরা, বাবু মেমং মারমা প্রমুখ।

খেলা শেষে বিজয়ী দল ও খেলোয়াড়ের মাঝে পুরস্কার বিতরন করা হয়।