
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা পরিষদ হলরুমে ০৯/১০/২০২১ইং রোজ শনিবার বিকেলে এ উপজেলায় পুজা উদযাপন, মন্দির সংস্কার, হিন্দু দুস্থ্য পুরুষ ও মহিলাদের মাঝে প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করেন, জাতীয় সংসদ সদস্য ও হিন্দু কল্যাণ ট্রাস্ট এর সহ-সভাপতি এমপি মনোরঞ্জন শীল গোপাল, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সহকারী উপজেলা ভূমি কমিশনার ইন্দ্রজিৎ সাহা,পূজা উদযাপন পরিষদের সভাপতি ছবিকান্ত দেব ও সম্পাদক সাধন বসাক সহ অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য যে, দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ১৪ টি মন্দিরে বিভিন্ন অংকে ১ লক্ষ ২০ হাজার টাকা অনুদান এবং ১৭জন দুস্থ্যকে প্রত্যেককে পাঁচ হাজার করে ২লক্ষ্য ৫হাজার টাকা অনুদানের চেক দেওয়া হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।