
মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃশুকুর আলী, বয়স ১২ বছর। পিতার নাম কামাল শেখ, মা আমেনা বেগম। থাকে সোনাডাঙ্গা ইউসেফ স্কুলের পাশের বস্তিতে। তিন ভাইয়ের মধ্যে মা-বাবার দ্বিতীয় সন্তান সে। ওয়ার্ল্ড ভিশন পরিচালিত স্কুলে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়েছে শুকুর। সে বলে কিছু বুঝতে শেখার আগেই বাবা তাদের ত্যাগ করে অন্যত্র ঘর বাঁধে। তারপর জন্ম হয় ছোট ভাইয়ের। বড় ভাই প্রায় ২১ বছরের, সেও আলাদা থাকে। তাই তিন বছরের ছোট ভাই ও মাকে নিয়ে সংসার তার।
অাট বছর বয়সেই পড়ালেখার অধ্যায় চুকিয়ে সে নেমে পড়ে ভিক্ষাবৃত্তিতে। আট বছর বয়সী ছোট শিশু কাজ করতে অপারগ থাকায় কেউ তাকে কাজে নিতে চায়নি। মায়ের পেটে ছোট ভাই থাকার কারনে মা তখন বাসাবাড়ী কিংবা অন্যকোন কাজ করতে পারতো না। মুলতঃ এমন বাস্তবতায় ভিক্ষাবৃত্তি পেশায় তাকে টেনে আনে। তবে আর না, অনেক গালাগালি খেয়েছি মানুষের কাছে। ভিক্ষার বদলে অনেকে শরীরে আঘাতও করেছে। এমন কথা বলছিলো শুকুর আলী।
সুকুর অালীর এই শিশু বয়সে ই ভিক্ষাবৃত্তি দাগ কাটে স্বপ্নপুরীর প্রতিষ্ঠাতা তরুণ সংবাদকর্মি এম সাইফুলের। তিনি তাকে মুল ধারায় ফেরানোর উদ্যোগ নেন। তৎকালীন সময়ে স্বপ্নপুরীর নিজস্ব তহবিল না থাকায় অনলাইন ও গণমাধ্যমে লেখালেখি করেন। এবং তৎকালীন খুলনা জেলা প্রশাসনের শরনাপন্ন হন। ডিসি নাজমুল অাহসানের সহযোগিতায় বয়সের সাথে সামন্জস্য রেখে তাকে দেয়া হয় বাদাম বিক্রি করার ঝুঁড়ি, ডালা, পাল্লা, পোড়েন ও কাঁচা বাদাম ক্রয় করার জন্য নগদ ৩শ’ টাকা। এই নিয়েই শুরু হয় শুকুরের ব্যবসা। পাল্টে যায় তার লাইফস্টাইল। স্বপ্ন দেখে নতুন করে বেচে থাকার।
“এই বাদাম লাগবে বাদাম ” বলে চষে বেড়াচ্ছেন খুলনা এক প্রান্ত থেকে অপর প্রান্ত। কোথাও তার ক্লান্তি নেই। কেউ অার তাকে ভিক্ষুক বলে ডাকে না। দেয়না গাল মন্দ। অনুভুতি প্রকাশ করতে গিয়ে শুকুর অালী বলছিলেন, আগে আমি সকলের কাছাকাছি যেয়ে হাত পাততাম ভিক্ষা নেওয়ার জন্য। এখন আমাকে যাওয়া লাগে না, বরঞ্চ আমাকে সকলে ডাকে বাদাম কেনার জন্য। এখন আমার সম্মানও বেড়েছে। কারণ আমাকে কেউ আর ভিখারী বলেনা; বাদাম বিক্রেতা বলে। স্থায়ীভাবে কোথাও বসতে না পারা ও কম বিনিয়োগের ফলে যে মুনাফা হয় তা শুধু নিজের ভরন পোষনেই লেগে যায়। ছোট ভাইয়ের লেখাপড়া পড়ে ঝুকির মধ্যে। এছাড়া পরিবারের ও দেখা শোনা করতে পারে না। বিষয়টি জানালে স্বপ্নপুরীর প্রতিষ্ঠাতা এম সাইফুল ইসলাম তাকে বাদাম বিক্রির পাশাপাশি প্রতিদিন কিছু পত্রিকা সংগ্রহ করে দেয় যা বিক্রি করে বাড়তি অায় অর্জন হবে।
এভাবে চলতে থাকে সুকুর অালীর স্বপ্নপুরনে ধীরে ধীরে এগিয়ে চলা।সময়ের সাথে বাড়তে থাকে সুকুর অালীর বয়স। ধীরে ধীরে সেও বড় হতে লাগে। পরিবর্তন অাসে তার চিন্তাধারার। স্বপ্ন দেখে নতুন করে। এবার সে স্বপ্ন দেখে খুলনা শহরে সে একজন সফল ক্ষুদ্র ব্যবসায়ী হওয়ার। কিন্তুু সে কোন কাজ জানে না। ব্যবসা সম্পর্কে নূন্যতম ধারনা নেই। তাই সে খুব সামান্য সম্মানীতে ই চাকরি নেয় খুলনা তেতুলতলা মোড়ের একটি কফি শপে।
মালিকের বকাঝকা থাকলে ও তাকে অার
“এই বাদাম লাগবে বাদাম ” বলে চষে বেড়াতে হয় বা খুলনা এক প্রান্ত থেকে অপর প্রান্তে। তবে অতীতে পত্রিকা বিক্রির করার সময়ে যে পত্রিকা পড়ার যে অভ্যাস রয়ে গেছে তা এখনও ছাড়াতে পারেনি। সুযোগ পেলে ই পত্রিকা ক্রয় করে এবং পড়ে। যার জন্য মালিকের কাছে বকাঝকা ও কম খায়নি। তিনি জানান, অামি চাই অতীতের সকল গ্লানি মুছে ফেলে নতুন জীবনটাকে সাজাতে।
তাই কিছুদিন তিনি চাকুরি করার পরে ই তা ছেড়ে দেয়। নিজে ই একটি দোকান দেয়ার উদ্যোগ নেয়। চাকুরি ছাড়ার পড়ে নতুন দোকান দিতে নানা ঝামেলা পোহাতে হয়। এমনকি পুরনো মালিক ও দোকান দিতে বাধা দেয়। এ সময় স্বপ্নপুরীর সহযোগিতায় কেসিসির একটি পরিত্যক্ত ভবনের প্রাংগনে ছোট করে চায়ের দোকান শুরু করে। নাম দেয় পাইলট টি স্টল। শুরু হয় সুকুর অালী ওরফে পাইলটের উদ্যোক্তা জীবন।
সুকুর অালী একমাত্র ছোট ভাইকে পড়ালেখা করিয়ে মানুষের মতো মানুষ করার স্বপ্ন দেখে সে। তার এই স্বপ্ন দেখিয়েছে খুলনা জেলা প্রশাসন ও স্বপ্নপুরীর প্রতিষ্ঠাতা এম সাইফুল ইসলাম । এজন্য তিনি তাদের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
সুকুর অালী বলেন,অামি চাই অতীতের সকল গ্লানি মুছে ফেলে নতুন করে জীবনটাকে সাজাতে। যারা অামাকে স্বপ্ন দেখাতে সহযোগিতা করেছেন খুলনার সাবেক জেলা প্রশাসক নাজমুল অাহসান স্যার ও স্বপ্নপুরীর সভাপতি সাইফুল ভাই সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।