
সাজ্জাদ হোসেন শাহিন,মেলান্দহঃ মেলান্দহ উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের তিন টি অ্যাম্বুলেন্স প্রায় ১ দশক ধরে অকেজো হয়ে পড়ে আছে।বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অ্যাম্বুলেন্স সচল থাকলেও মাঝে মধ্যেই করতে হয় মেরামত। স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সংকটের কারণে ভোগান্তি পোহাচ্ছেন গরিব রোগীরা। বেশির ভাগ সময় নির্ভর করতে হয় ভাড়া করা অ্যাম্বুলেন্সে।
সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, তিনটি অ্যাম্বুলেন্স অকেজো অবস্থায় পড়ে আছে। এর মধ্যে দুটি মরচে ধরে মাটির সঙ্গে মিশে যাওয়ার উপক্রম হয়েছে। অন্যটিও ধুলার আস্তরণে বিবর্ণ হতে চলেছে।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১৯৯৫ ও ২০১০ সালে স্বাস্থ্য
মন্ত্রণালয় থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী বহনের জন্য অ্যাম্বুলেন্স
দেওয়া হয়। এবং ২০১৫ সালে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আরো একটি
অ্যাম্বুলেন্স দেওয়া হয়। ১৯৯৫ ও ২০১০ সালের দুই অ্যাম্বুলেন্স প্রায় ১ দশক ধরে
অকেজো হয়ে পড়ে আছে। ২০১৫ সালের প্রধানমন্ত্রীর উপহারের অ্যাম্বুলেন্স টি ৩
বছর ধরে বিকল হয়েছে। বর্তমানে ২০১৭ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া
অ্যাম্বুলেন্সটি সচল রয়েছে। তবেও প্রতি সপ্তাহে করতে হয় মেরামত।উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডা. ফজলুল হক বলেন, দীর্ঘদিন ধরে বিকল হয়ে
পড়ে আছে অ্যাম্বুলেন্স । তিনটি গাড়ির মধ্যে দুটি অকেজো হয়ে পড়ে আছে।
প্রধানমন্ত্রীর উপহারের গাড়িটি মেরামত করলে চালানোর উপযোগী হবে। বর্তমানে
একটি অ্যাম্বুলেন্সের রয়েছে। এটি যেকোন সময় বিকল হয়ে যেতে পারে। নতুন একটি
অ্যাম্বুলেন্স ও প্রধানমন্ত্রীর উপহারের অ্যাম্বুলেন্স মেরামত করার জন্য চিঠি
তৈরি করে মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।