বোয়ালমারীতে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ পালন
বোয়ালমারীতে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ পালন

তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ (এ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা হলরুমে এসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসাইনের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক হোসেনের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক আল কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, এমও এমপি এইচ এ্যান্ড এফপি ডা. শিরিনা আক্তার প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।