শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক): যশোরের কেশবপুরে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পূনর্বাসন/প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ মৌসুমে গ্রীষ্মকালিন মুগ, তিল, পাট ও উফশী আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। গত সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
অনুষ্ঠানে কেশবপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ অলোকেশ কুমার সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর মানব কল্যাণ বিষয়ক সম্পাদক কৃষিবিদ তাজাম্মুল ইসলাম দীপু, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেশবপুরের প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, কৃষি খাত বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। দেশের অধিকাংশ মানুষের জীবিকা সরাসরি কৃষির ওপরেই নির্ভরশীল। ধান, পাট, আলু, শাকসবজি ও মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। যার ফলে বর্তমান সরকার এদেশের কৃষকদের উন্নয়ন করার পাশাপাশি খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে নানান উদ্যোগ গ্রহণ করেছেন। শুধু তাই নয়! নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতেও সরকার গুরুত্ব দিচ্ছে। কৃষকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। তারই ধারাবাহিকতায় কেশবপুর উপজেলার বিভিন্ন গ্রামের ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ৬০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি পাটের বীজ, ডিএপি ৫ কেজি, এমওপি ৫ কেজি সার। ৩০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি মুগ বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি। ৬০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি এবং ৭০০ জন কৃষকের মাঝে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ এবং ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা বিনামূল্যে বীজ ও সার পেয়ে সরকার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতি খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মামুনুর রশীদ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মশিউর রহমানসহ উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।