মোঃ মাসুম বিল্লাল, মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন পরিষদে অতি বর্ষণ ও ভবদহ জলাবদ্ধতা জনিত কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র অসহায় ও পানিবন্দী (২০০) পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি হারে বরাদ্দকৃত জি আর চাউল(২২ অক্টোবর) বুধবার দুপুর ২.৩০ মিনিটে এর সময় বিতরণ করা হয়।
জি আর চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন, মৃণাল কান্তি সাহা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ১২ নং শ্যামকুড়, জ্যোতি প্রসাদ ঘোষ ট্যাগ অফিসার উপ সহকারী কৃষি কর্মকর্তা ১২ নং শ্যামকুড়, মোঃ আনোয়ার হোসেন,মইনুল হাসান পান্না ও তানজিলা আক্তার (UDC) ১২ নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদ আরও উপস্থিত ছিলেন গ্রাম পুলিশ কর্মকর্তা সহ প্রমুখ।
ইউনিয়নে সম্প্রতি অতি বর্ষণ ও ভবদহ জলবদ্ধতা জনিত কারণে ক্ষতিগ্রস্ত দুস্থ অসহায় ২০০ পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা-(২০১২-২০১৩ ইং) অনুসারে পরিবার প্রতি ১০ কেজি হারে জি আর চাউল বিনামূল্যে তালিকা মোতাবেক নির্ধারণ করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।