মণিরামপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মণিরামপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: সারা দেশের মতো যশোরের মণিরামপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫।
দিবসটি উপলক্ষে ব্র্যাক বাংলাদেশের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (৮ অক্টোবর) বেলা ১২টায় মণিরামপুর পৌরসভা বালিকা বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।
“স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার, ক্ষমতায়ন ও আইনি সহায়তা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম, ব্র্যাক বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।