নিজস্ব প্রতিনিধিঃ যশোরের মণিরামপুর উপজেলার খানপুর জিন্দারবিল নামে আখ্যায়িত বিলের মধ্যে গাছে ঝুলন্ত অবস্থায় প্রশান্ত কুমার পাল(২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে মণিরামপুর থানা পুলিশ।

২১শে মে সকালে মাঠে কাজ করতে যাওয়া লোকেদের নজরে পড়লে এলাকাবাসী থানা পুলিশকে জানালে ঘটনাস্থল জিন্দারবিল মাঠ হতে পুলিশ মরদেহ উদ্ধার করে বলে জানা যায়। স্থানীয়রা জানান, মণিরামপুর থানা মোড়স্থ ব্যবসায়ী ঐ মৃত যুবক পূর্ববর্তী ছিলিমপুর গ্রামের জৈনক অর্ণ পালের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি প্রশান্তের বৈবাহিক বিচ্ছেদের কারণে মানষিক ভাবে দূর্বল হয়ে পড়েছিল।ইতিপূর্বেও একই স্থানে প্রশান্ত বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলো। সেবার দ্রুত চিকিৎসা ও সৃষ্টিকর্তার অশেষ রহমতে প্রাণে বেঁচে যায়। হয়তো গতকালও সে নিজেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে সকলে ধারণা করছে।
একটি অপমৃত্যু মামলা হয়েছে নিশ্চিত করে এ মৃত্যুর সঠিক কারন উদঘাটনের জন্য ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়ে বাকিটা জানাতে চেয়েছেন মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী।