কুষ্টিয়ায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট ও লবণ বিতরণ
কুষ্টিয়ায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট ও লবণ বিতরণ

আর এম রিফাত,বিশেষ প্রতিনিধি: চামড়া শিল্পখাতের অন্যতম প্রধান কাঁচামাল চামড়ার শতকরা প্রায় ৫০ ভাগ ঈদ-উল আজহার সময় সংগৃহীত হয়ে থাকে। সেই লক্ষ্যে কুষ্টিয়ায় বিসিক চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক কোরবানিকৃত পশুর চামড়া সংরক্ষন সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বিসিক জেলা কার্যালয় কর্তৃক জেলার বিভিন্ন পশুর হাটে ও চামড়া ব্যবসায়ীদের মাঝে শিল্পমন্ত্রণালয় প্রণীত চামড়ার সুষ্ঠু প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা সম্পর্কিত লিফলেট ও বিনামূল্যে লবণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিসিক জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ মহাব্যবস্থাপক জনাব মো: আশানুজ্জামান, সম্প্রসারণ কর্মকর্তা শাপলা সুলতানা সহ বিসিক জেলা কার্যালয় কুষ্টিয়ার অন্যান্য কর্মচারীবৃন্দ।
কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আশানুজ্জামান বলেন, ঈদ-উল আজহা উপলক্ষে বিসিক চেয়ারম্যানের নির্দেশে কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে যথাযথভাবে চামড়া সংগ্রহ, প্রয়োজনীয় লবণ প্রয়োগ, সংরক্ষণ, ক্রয়-বিক্রয়, পরিবহনসহ জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা কার্যক্রমের লক্ষ্যে লিফলেট ও লবণ বিতরণ করা হয়েছে। এর উদ্দেশ্যই হলো পশুর চামড়া যেন যথাযথভাবে আমরা সংরক্ষণ করতে পারি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।