সাতক্ষীরার কালিগঞ্জে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক দম্পতি। মানসিক ভারসাম্যহীন এক নারীর গর্ভে জন্ম নেওয়া মাত্র ২১ দিনের ফুটফুটে কন্যাশিশুটিকে দত্তক নিয়েছেন উপজেলার নলতা ইউনিয়নের মাঘুরালি গ্রামের রুমানা-আশিকুর দম্পতি।
মঙ্গলবার (৭ অক্টোবর) উপজেলা সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডল-এর উপস্থিতিতে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে দত্তক কার্যক্রম সম্পন্ন হয়।
শিশুটির নতুন নাম রাখা হয়েছে ‘আফিফা জান্নাত’। দত্তক প্রক্রিয়া শেষে ইউএনও অনুজা মণ্ডল নিজ হাতে নবজাতককে তার নতুন বাবা-মায়ের কোলে তুলে দেন এবং স্নেহভরে তার দুই পায়ে নূপুর পরিয়ে দেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বুলবুল কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, এই দত্তক গ্রহণ শুধু মানবিক দৃষ্টান্তই নয়, সমাজে ভালোবাসা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।