নান্দাইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
নান্দাইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

নজরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ উপলক্ষে নান্দাইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে। শনিবার (২৩ জুলাই) দুপুর ১২ টায় উপজেলার পরিষদের কনফারেন্স রুমে নিরাপদ মাছে ভরবো দেশ” বঙ্গন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে ২৩-২৯ জুলাই সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচির কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
নান্দাইল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন।
তিনি জাতীয় মৎস্য সপ্তাহের সপ্তাহ ব্যাপী কার্যক্রম তুলেন ধরে সাংবাদিকদের মাঝে তুলে ধরেন। এবং কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন। এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, মো.ফজলুল হক ভূঁইয়া,
এনামুল হক বাবুল,হাজী রফিকুল ইসলাম খোকন,মো. বিল্লাল হোসেন, কলামিষ্ট সাইদুর রহমান সহ প্রমুখ৷ মতবিনিময় সভায় ইলেকট্রিনিক ও প্রিন্ট মিডিয়ার ২৭ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।