
নজরুল ইসলাম- নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউপি-৯ নং ওয়ার্ডের বাসিন্দা শাহাব উদ্দিন পেল হুইল চেয়ার। দীর্ঘ তিন বছর যাবৎ পঙ্গু অবস্থায়, কিন্তু মিলেনি একটি হুইল চেয়ার।এমন তথ্য পাওয়ার পর সাংবাদিক নজরুল ইসলাম – সামাজিক যোগাযোগ মাধ্যমে হুইল চেয়ারের জন্য মানবিক আবেদন করেন।
মানবতার ডাকে সাড়া দেয়- মেহেদী হাসান (২২)।মেহেদী ও একই ওয়ার্ডের বাসিন্দা-সৌদি প্রবাসী। হুইল চেয়ার উপহার দেওয়ার আগ্রহ প্রকাশ করে এবং বিকাশের মাধ্যমে একটি হুইল চেয়ার কেনার টাকা পাঠায়- সাংবাদিক নজরুল ইসলামের কাছে। তারপর দ্রুত সময়ের মধ্যে হুইল চেয়ার কিনে উপহার উপহার পৌঁছে দেন নজরুল।
উপহার পেয়ে শাহাব উদ্দিন বলেন- আমার কষ্টের জীবনে,হুইল চেয়ার উপহার পেয়ে খুব আনন্দ লাগছে। দীর্ঘ তিন বছর পর- এমন উপহার পেয়ে আনন্দে চোখে পানি চলে আসল। হুইল চেয়ার উপহার দেওয়া ছেলেটির জন্য দোয়া করি। আমার মত হতভাগ্য দরিদ্র মানুষের সেবা যেন করতে পারে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।