ধানমন্ডি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে টাঙ্গাইল জেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের শ্রদ্ধা
ধানমন্ডি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে টাঙ্গাইল জেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের শ্রদ্ধা

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল: ঢাকা ধানমন্ডি ৩২ নম্বরে স্বাধীনতার মহান ¯’পতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সখিপুর-বাসাইল আসনের সাংসদ এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। শনিবার (১২ নভেম্বর) ১২ টায় ঢাকা ধানমন্ডি ৩২ নম্বরে স্বাধীনতার মহান ¯’পতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে নেতাকর্মীদের বহর নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপ¯ি’ত ছিলেন, গোপালপুর- ভূয়াপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ মামুন, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আনিছুর রহমান, শামছুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, সাইফুজ্জামান সোহেল, সুভাষ চন্দ্র সাহা, সাবেক সদস্য
আবু নাসের, এড. আঃ রহিম সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।