নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে আগামী ২৭ শে ডিসেম্বার বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়ন যুবলীগের কমিটি ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি সুমন সরকার (বুদু)।
উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্তের দিক-নির্দেশনায় শনিবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় ইউনিয়নের চাকলমা বাজার কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় উৎসব মূখর পরিবেশে পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে এক শক্তিশালী কমিটি গঠনে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করা হয়।
৫নং ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হাই দুলালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সোহাগ সরকারের সঞ্চালনায় মত-বিনিময় সভায় উপস্থিত ছিলেন যুবলীগনেতা আব্দুল রশিদ, শাহজালাল, শ্রী সন্জয়, আশরাফুল, নারায়ন, শফিউল আলম, নজরুল, লতিফ, দুলাল, নুর ইসলাম প্রমূখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।