
বিশ্বকাপ ফুটবল এলেই আনন্দে মেতে ওঠে বাংলাদেশের সমর্থকরা। কাতার বিশ্বকাপ-২০২২ শুরুর আগে বিশ্বকাপ উত্তেজনায় কাঁপছে সারাদেশ। আর্জেন্টিনার ২০০ ফুট লম্বা পতাকা বানিয়ে বিশ্বকাপকে স্বাগত জানিয়েছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী।
আর্জেন্টিনা সমর্থক মাছুম সরকারের আহবানে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে আর্জেন্টিনা সমর্থকরা ২০০ ফুট লম্বা একটি পতাকা নিয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালী নিয়ে পলাশবাড়ী পৌরশহরের বিভিন্ন প্রদক্ষিণ করে। এসময় অর্নব আহম্মেদ সামিদ,লিমন আহম্মেদ ও সিয়াম হাসান সরন এর সার্বিক সহযোগীতায় র্যালীতে প্রায় তিন শতাধিক আর্জেন্টিনা সমর্থক অংশ নেয়। র্যালীতে সমর্থকদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, ২০০ ফুট লম্বা একটি আর্জেন্টিনার পতাকাসহ বিভিন্ন ব্যানার, বাঁশি ও ফেস্টুন ছিল। র্যালী শেষে বিশ্বকাপের সবগুলো খেলা পলাশবাড়ী পৌরশহরের কলেজ মোড় এলাকায় ‘বড় পর্দায়’ দেখার আহবান জানান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।