ছবি কলম কথা
ছবি কলম কথা

মোঃ তাহেরুল ইসলাম,ডোমার (নীলফামারী) প্রতিনিধি: বিএনপি জামাতের দেশবিরোধী ষড়যন্ত্র,নৈরাজ্য ও সরকার পতনের অপতৎপরতার বিরুদ্ধে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নীলফামারীর ডোমার উপজেলা যুবলীগ।
শনিবার (৫মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার সময় ডোমার বাজার বাটার মোড় হতে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান সড়কের বনওয়াড়ীর মোড় এলাকায় বিক্ষোভ মিছিলে অংশগ্রহনকারীরা শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক রফিকুজ্জামান রুবেল,গনেশ কুমার আগরওয়ালা,পৌর যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন রকি, যুগ্ন আহবায়ক রিফাত হাসান সৌরভ,রাসেল প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতা কর্মীরা মিছিল ও সমাবেশে অংশ গ্রহন করেন।
কলমকথা/ বিথী
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।