আকাশ রহমান, স্টাফ রিপোর্টারঃ আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালির জন্য নতুন একটি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার যুদ্ধ শুরু হয়। হানাদার পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে ৯ মাসের সশস্ত্র লড়াই শুরু করে এ দেশের মুক্তিকামী জনতা। সেই ধারাবাহিকতায় আজ নানা আয়োজনের যেমন, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রুহিয়া টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এই দিবসটি উদযাপন করেন।

উক্ত অনুষ্ঠানে, কলেজর অধ্যক্ষ মোস্তফা মাহমুদ এর সভাপতিত্বে ও প্রভাষক নাজমুল হক সোহান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, আবু সাইদ বাবু, সাধারণ সম্পাদক রুহিয়া থানা আওয়ামীলীগ,মনিরুল হক বাবু চেয়ারম্যান ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ, চিত্ত রঞ্জন রায় অফিসার ইনচার্জ রুহিয়া থানা, ঠাকুরগাঁও। আরও উপস্থিত ছিলেন, তাহের (আলী মাস্টার) প্রধান শিক্ষক (অবঃ) মধুপুর, রুহিয়া ঠাকুরগাঁও, আনুয়ার হোসেন(তহিরুল)সদস্য, ১নং রুহিয়া ইউপি,মুজিবর রহমান বীর মুক্তিযুদ্ধা মধুপুর, রুহিয়া,ঠাকুরগাঁও সহ উক্ত কলেজে সকল শিক্ষক শিক্ষিকা ও অত্র কলেজের শিক্ষার্থীরা।