
দিনাজপুরের খানসামায় প্রায় দুই যুগ পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দিনাজপুরের খানসামা উপজেলা শাখার আওতাধীন ৬টি ইউনিয়নে আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১২ মার্চ) রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আব্দুর রউফ ও সদস্য সচিব মো. রুবেল ইসলাম এর স্বাক্ষরিত ৬টি প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ১নং আলোকঝাড়ী ইউনিয়নে, আবুল কালাম আজাদকে সভাপতি ও মো.ফয়সাল ইসলামকে সাধারণ সম্পাদক।
২নং ভেড়ভেড়ী ইউনিয়নে, আনোয়ার হোসেনকে সভাপতি ও মো.শামীমকে সাধারণ সম্পাদক। ৩নং আংগারপাড়া ইউনিয়নে, মো.শামসুজ্জোহাকে সভাপতি ও তানভীর আহমেদ জনিকে সাধারণ সম্পাদক।
৪ নং খামারপাড়া ইউনিয়নে, আতিকুল ইসলামকে সভাপতি ও মেহেদী হাসান মানিককে সাধারণ সম্পাদক।
৫ নং ভাবকী ইউনিয়নে, জামিনুল ইসলামকে সভাপতি ও শামীম ইসলাম সাগরকে সাধারণ সম্পাদক এবং
৬ নং গোয়ালডিহি ইউনিয়নে, রোমিও সরকারকে সভাপতি, মাহমুদুল হাসান মিম শাহকে সিনিয়র সহ-সভাপতি ও তমাল কে সাধারণ সম্পাদক করে প্রতি ইউনিয়নে ২৪ সদস্যের কমিটি ঘোষণা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল ইসলাম বলেন, দীর্ঘ দুই যুগ পর কমিটি করতে পেরে আমরা আনন্দিত এবং সেই সাথে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা আর আগামীদিনের আন্দোলন ও সংগ্রামে বড় ধরনের ভূমিকা রাখবে নতুন নেতৃত্ব সেই লক্ষ্য নিয়েই কেন্দ্র ও জেলা ছাত্রদলের নির্দেশে ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।