দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শফিউল আজম চৌধুরী লায়ন কে খানসামা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গণসংবর্ধনা দেয়া হয়েছে এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে পাকেরহাট কেন্দ্রীয় শহীদমিনার চত্বরের উন্মুক্ত মঞ্চে এই সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো ও ক্রেস্ট প্রদান করে।
উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোস্তফা আহমেদ শাহ্ এর সভাপতিত্বে ও আওয়ামী লীগের সহ-সভাপতি এবং আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, দল-মত, ধর্ম-বর্ণ সকলে শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় জাতীয় থেকে স্থানীয় পর্যায়ে সকল নির্বাচনে মানুষ নৌকা প্রতীক প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করে।
এতে বক্তব্য রাখেন খানসামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল,তিনি সকল ভোটারদের কৃতজ্ঞতা প্রকাশ করে সাধুবাদ জানান এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের ধৈর্য্য, চিন্তা এবং কর্মপরিকল্পনার মাধ্যমে কাজের অগ্রগতি জনগণের কাছে তুলে ধরতে অনুরোধ জানিয়েছেন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মনজিল আফরোজ পারভীন,ও সি তদন্ত তাওহিদ, মেরাজ মিলিটারি, যুগ্ম সাধারন সম্পাদক হাফিজুল হক সরকার হাফিজ, জাকারিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ননি গোপাল রায়, ধর্ম বিষয়ক সম্পাদক মোকছেদার রহমান,প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন,দপ্তর সম্পাদক নুরল ইসলাম,যুব পারভীন, তাঁতী লীগের সদস্য সচিব মাসুদ রানা, খানসামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল, সাংবাদিকগণ সহ আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক/বর্তমান নেতাকর্মীবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।