মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন সব অসহায় মানুষকে নতুন ঘর উপহার দেওয়ার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছেন, তারই আওতায় আজ ৯ মার্চ (বুধবার) দিনাজপুরের খানসামা উপজেলার ৪নং খামারপাড়া ইউনিয়নের নেউলা গ্রামে প্রধানমন্ত্রীর দেয়া সেই উপহার স্বপ্নের পাকা বাড়ী (আশ্রয়ন কেন্দ্র) দেওয়ার জন্য ৪নং খামারপাড়া ইউনিয়ন পরিষদে প্রকাশ্য (সাধারণ মানুষের মাঝে) যাচাই -বাছাই করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাশিদা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মারুফ হাসান।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ৪নং ইউনিয়ন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চৌধুরী সহ মেম্বার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।