দিনাজপুরের খানসামা উপজেলার তিন ইউনিয়ন (খামারপাড়া,গোয়ালডিহি ও আঙ্গারপাড়া)’র কেন্দ্রস্থল বেলান নদীর উপরে পাকেরহাট আদর্শ গ্রাম হইতে পূব হাসিমপুর যাওয়ার রাস্তায় অপরিকল্পিত ভাবে ৩৬ ফুট ব্রিজ নির্মাণ করা হলেও এলাকাবাসীর কোন কাজে আসছে না।

রাস্তা নেই, তবু তৈরি করা হয়েছে ব্রীজ। তবে ব্রিজের একপাশে রাস্তা না থাকায় তা কোনও কাজেই আসছে না।
ব্রীজটি নির্মাণের খবরে খুশি হয়েছিলেন গ্রামবাসী।

তারা ভেবেছিলেন ব্রীজ হয়েছে গ্রামবাসীর কষ্টের দিনও শেষ হয়ছে। কিন্তু সড়ক না থাকায় তাদের কষ্ট আরও বেড়েছে। ফলে সড়ক না থাকায় চলাচল করতে অসুবিধা হওয়ায় ব্রীজটি তাদের কপালে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। জনস্বার্থে ব্রীজের দুই পাশে সংযোগ সড়কের মাটির কাজ জরুরি ভিত্তিতে ভরাটের দাবি জানান গ্রামবাসী।

স্থানীয় কয়েকজন প্রবিণ জানান, এই ব্রীজের যাতায়াতের জন্য সড়কে মাটি কাটা প্রয়োজন। নাহলে এই ব্রিজ কোনও কাজে আসবে না।

সরেজমিনে ব্রীজের মাইল ফলক দেখে জানা গেছে,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্প ২০১৬-২০১৭ অর্থ বছরে ২৯ লক্ষ ৫৭ হাজার ৮৩৭ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হয়।

এতে আরও জানা গেছে, ২০১৭ সালের আগস্ট মাসের ২০ তারিখে ব্রীজটির শুভ উদ্বোধন করেন খানসামা-চিরিরবন্দর আসনের সাংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী এমপি।

এলাকাবাসি সূত্রে জানা যায়,এই ব্রীজটি মানুষের যাতায়াতের জন্য নির্মাণ করা হলেও তবে ব্রীজটি জনগণের কোন কাজে আসছেনা। কারণ ব্রীজের একপাশে রাস্তা থাকলেও অন্য পাশে নেই কোন রাস্তা। তাদের দাবী ব্রীজটির প্রান ফিরে পেতে রাস্তাটি দ্রুত সংস্কার করে জনগণের চলার উপযোগী করা হোক।

এ বিষয়ে খানসামা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি,আই,ও) এনামুল হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।