দিনাজপুর জেলা পরিষদের নির্বাচনে খানসামা উপজেলার সদস্য (৩নং ওয়ার্ড) পদে নির্বাচিত হয়েছেন শাহরিয়ার জামান শাহ্ নিপুণ।
তিনি বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আজিজুর রহমান তালা (প্রতীক) পেয়েছেন ২৭ ভোট।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত খানসামা উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে ইভিএমের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৮১ জন ভোটারের মধ্যে ৮১ জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন শেষে প্রিজাইডিং অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা এ ফলাফল ঘোষনা করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।