অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে পলিসি উন্নয়ন ও বিদ্যমান পলিসির প্রয়োগ বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম এর সভাপতিত্বে পল্লী কর্ম -সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) এর বাস্তবায়নে উপজেলা হলরুমে পলিসি উন্নয়ন ও বিদ্যমান পলিসির প্রয়োগ বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করণে ও ভ্যালু চেইনের বিভিন্ন পর্যায়ে প্রতিবন্ধকতা ও উদ্দোক্তাদের সংগঠিত করণ ও উৎপাদনশীলতা বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়ন ও ক্রস- কাটিং ইস্যু বিষয় সহ নানা বিষয়ে সমন্নয় সভায় আলোচনা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আকন্দ মোঃ রফিকুল ইসলাম সিনিয়র মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও প্রকল্প সমন্বয়কারী – আরএমটিপি, পিকেএসএফ।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান ও উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ও কৃষিবিদ ইরফান আলী ও গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) এর আমিনুল ইসলাম ও নবাবগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ অলিউর রহমান মিরাজ সহ সকল সাংবাদিক বৃদ উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।