হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) : সারাদেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে ও ”প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চিলমারীতে ৬ষ্ট ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উদযাপন করা হয়েছে।
এই দিবসটি উপলক্ষে আজ দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ রুকুনুজ্জামান শাহীন ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম উপস্থিত ছিলেন।
আর ও উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম সরকার, ডেপুটি কমান্ডার মোঃ মোজাফফর হোসেন, ৩নং থানাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।